USL PLAYING RULES


🔥👉টপিক ১/ ফিক্সার ও টাইম ফিক্স 👇🔥


১// ম্যাচ গ্রুপ খুলার পর এডমিন দুই টিমের অনার ও ক্যাপ্টেন কে এড দিবে আর অনার বা ক্যাপ্টেন নিজ নিজ স্কোয়াড় গ্রুপে দিবে পরবর্তী ১ ঘন্টার মধ্যে। অন্যতায় প্রতি ৩০ মিনিট দেরির জন্য -১ পয়েন্ট করে খাবে।

২// ম্যাচ গ্রুপ খুলার পরবর্তী ২ ঘন্টার মধ্যে নিজ নিজ হোম ফিক্সার তৈরি করে একসাথে গ্রুপে দিবে অন্যতায় যারা হেলাফেলা করবেন তাদের প্রতি ৩০ মিনিট দেরির জন্য -১ পয়েন্ট খাবে।

৩// গ্রুপ খুলার পরবর্তী ৩ ঘন্টার মধ্যে প্লেয়াররা একে অপরের সাথে টাইম ফিক্স করে নিতে হবে । এবং একবার টাইম ফিক্স হয়ে গেলে তা আর চেন্জ করা যাবে না । যে চেঞ্জ করবে তার প্রথম টাইম মিস হিসেবে ধরা হবে।

৪// টাইম ফিক্স হলে তা পয়েন্ট সিটে তুলে দিতে হবে যার হোম ম্যাচ তার থেকে বা তার টিম থেকে। অন্যতায় ১-৫ ডেমেরিট পয়েন্ট খাবে আর এইটা টাইম ফিক্স হবার ৩০ ঘন্টা পর কার্যকর করা হবে।

৫// টাইম ফিক্স করার জন্য প্লেয়ার না থাকলে অপনেন্ট এর অনার বা ক্যাপ্টেন কে মেনশন করে টাইম নিতে/ দিতে হবে । অর্থাৎ যে টিমের প্লেয়ার উপস্থিত থাকবে না সেই টিমের অনার বা ক্যাপ্টেন তাদের প্লেয়ারের টাইম ফিক্স করবে । আর যদি অনার বা ক্যাপ্টেন টাইম ফিক্স করতে অনিহা প্রকাশ করে তাহলে এডমিনদের জানাতে হবে। আর এডমিন পরিস্থিতি অনুযায়ী যে কোন সিদ্ধান্ত নিবে।

৬// নিজের হোম ফিক্সার অপনেন্ট তার হোম ম্যাচ হিসেবে ধরবে এবং অপনেন্ট এর হোম ফিক্সার নিজে হোম ম্যাচ হিসেবে ধরবে। আর যার হোম ম্যাচ সে দিনে ২ ঘন্টা ও রাতে ২ ঘন্টা টাইম দিবে তার অপনেন্ট কে । আর এই সময়ের মধ্যে থেকে টাইম ফিক্স করতে হবে।

৭// সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দিন এবং সন্ধ্যা ৬ টা থেকে রাত ১ টা পর্যন্ত রাত হিসেবে ধরা হবে।


🔥👉 টপিক ২ / ম্যাচ পরিচালনা 👇🔥


১// ম্যাচ হবে Gold Vs Gold এবং Silver Vs Silve .

২// প্রতিটি ম্যাচ ৯০ মিনিট খেলা হবে এবং গেম থেকে দেওয়া ৯০ মিনিট এর পর এক্সট্রা ২-১ মিনিট তা ও খেলতে হবে।

৩// কেউ যদি ৯০ মিনিট বরাবর খেলে আর ম্যাচ চলাকালীন ( গেম ম্যাচ অটোমেটিক না থামার আগে ) কেউ বাহির হয়ে গেলে তার অপনেন্ট কে +১ গোল দেওয়া হবে।

৪// ম্যাচ থেকে লাল কার্ড খেয়ে কেউ বাহির হলে বাকি টাইম রুলস অনুযায়ী ঐ প্লেয়ারকে লাল কার্ড খেতে হবে ইচ্ছেগত ভাবে এরপর বাকি সময় খেলে ম্যাচ সম্পন্ন করতে হবে। অথবা যতটা লাল কার্ড খেয়ে বাহির হবে ততটা গোল অপনেন্ট কে দিয়ে বাকি ম্যাচ খেলতে হবে।

৫// খেলার মাঝখানে কেউ কোন প্রকার ইমুজি ব্যাবহার করতে পারবে না । কেউ ইমুজি ব্যাবহার করলে প্রতিটা ইমুজির জন্য ৫ ডেমেরিট করে খাবে ( ১০ ডেমেরিট= -১ পয়েন্ট)।

৬// ম্যাচে গোল দেওয়ার পর কেউ গোলের রিপ্লাই দেখা যাবে না । কেউ রিপ্লাই দেখলে আর অপনেন্ট তা ভিড়িও স্কিন করে প্রমান দিতে পারলে উক্ত প্লেয়ার হলুদ কার্ড খাবে । প্রতিটা গোল রিপ্লাই দেখার জন্য একটা করে হলুদ কার্ড। ( ২ টা হলুদ কার্ড= একটা লাল কার্ড, আর ১ টা লাল কার্ড= -১ পয়েন্ট)।

৭// ব্যাক পাশ খেলা যাবে না । ব্যাক পাশ এর সময় ধরা হবে ম্যাচের ৮০ মিনিট এর পর থেকে। অর্থাৎ পুরো ম্যাচ ব্যাক পাশ খেললে রুলস অনুযায়ী সমস্যা নাই কিন্তু ৮০ মিনিট এর পর ব্যাক পাশ খেললে আর অপনেন্ট স্কিন রেকর্ড করে প্রমান দিতে পারলে অপনেন্ট চাইলে রিম্যাচ খেলতে পারবে অথবা যে ব্যাক পাশ খেলছে তাকে -১ পয়েন্ট দিতে পারবে । সম্পূর্ণ অপনেন্ট ( যার বিপক্ষে ব্যাক পাশ খেলছে) তার ইচ্ছা।

৮// একটা প্লেয়ার এক ম্যাচে সর্বোচ্চ ২ বার লিভ নিতে পারবে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে। কিন্তু ৩য় বার লিভ নিলে অটো লস খাবে । ম্যাচ থেকে লিভ নিয়ে আর ৫ মিনিট এর মধ্যে ম্যাচে না গেলে তার টাইম মিস হিসেবে ধরা হবে এবং বাকি অর্ধেক ম্যাচের জন্য অপনেন্ট ৩০ মিনিট টাইম দিবে যে কোন সময় । তখন ম্যাচ সম্পন্ন করতে না পারলে অটো লস হবে।

৯// ফিক্সার দেওয়ার পরের দিনের রাত ১০ টার পর ২য় টাইম দেওয়া যাবে না, এবং শেষ সময়ের ফিক্স টাইমের পরের ১৫ মিনিট এর মধ্যে ম্যাচে যাওয়া যাবে। এতে কোন সমস্যা হবে না।

১০// সকাল ৮ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত দিন এবং সন্ধ্যা ৬ টা থেকে রাত ১ টা পর্যন্ত রাত হিসেবে ধরা হবে।

১১// কেউ ফিক্স টাইম মিস করলে তাকে তার অপনেন্ট ২য় টাইম দিবে । আর ২য় টাইম মিস হলে সরাসরি অটো লস হবে ১-০ গোলে। এবং ফিক্সার দেওয়ার পরের দিনের রাত ১০ টার পর ১ম টাইম মিস করলেও অটো লস হবে । অর্থাৎ ফিক্সার দেওয়ার পরের দিনের রাত ১০ টার ফিক্স টাইম মিস করলে এরপর আর ২য় টাইম দেওয়া হবে না । ( ২য় টাইম সর্বনিম্ন ৩০ মিনিট দিতে হবে)।

১২// কোন ঝামেলা হলে ম্যাচ গ্রুপে ঝামেলার বা সমস্যার কথা উল্লেখ করে এডমিনকে মেনশন দিতে হবে । আর এডমিন এক্টিভ না থাকলে এডমিন এর ইনবক্সে বিষয়টা উল্লেখ করে দিতে হবে এবং এডমিন না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এডমিন না আসা পর্যন্ত নিজেদের মধ্যে একিই বিষয় নিয়ে তর্ক করলে পরিস্থিতি অনুযায়ী এডমিন যে কোন সিদ্ধান্ত বা শাস্তি প্রদান করতে পারে । আর এডমিন এর সমাধান বা সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত সবাই ধৈর্য্য ধারণ করে অপেক্ষা করতে হবে।

১৩// কেউ গোলে এগিয়ে থেকে লিভ নিলে ৭০ মিনিট এর আগে লিভ নিলে ৫ মিনিট এক্সট্রা টাইম থাকবে । আর ৭০ মিনিট পরে গোলে এগিয়ে থেকে লিভ নিলে ১৫ মিনিট এক্সট্রা টাইম থাকবে । গোল সমতায় থেকে কেউ লিভ নিলে তার আপনের চাইলে ৫ মিনিট এক্সট্রা টাইম নিতে পারবে বা শুধু বাকি মিনিট খেলতে পারবে । এবং কেউ গোলে এগিয়ে থাকা অবস্থায় তার অপনেন্ট নিভ নিলে তাহলে কোন এক্সট্রা টাইম থাকবে না।

১৪// কেউ ইচ্ছে করে ম্যাচ লস দিতে চাইলে ম্যাচ লস এর পাশাপাশি -১ পয়েন্ট কাটা যাবে।


🔥👉টপিক ৩ / ম্যাচে যাওয়া ও রেজাল্ট 👇🔥


১// ফিক্স টাইমের আগের ৫ মিনিট ও পরের ১৫ মিনিট ফিক্স টাইমের অন্তর্ভুক্ত থাকবে । এইটা ২য় টইমেও বহাল থাকবে।

২// গ্রুপে কোড দিয়ে Go, ok , 👍 ইত্যাদি শেষের কোন চিহ্ন থেকে ম্যাচ টাইম কাউন্ট করা হবে।

৩// ম্যাচে যাওয়ার ১০ মিনিট এর মধ্যে গ্রুপে সস আস্তে হবে এবং ১২ মিনিট এর মধ্যে গ্রুপে ভিড়িও আসতে হবে। আর যদি নেট সমস্যা থাকে তাহলে ১১ মিনিটের মধ্যে লোডিং ভিড়িও এর সস দিতে হবে আর সর্বোচ্চ ১৩ মিনিট এর মধ্যে ভিড়িও আসতে হবে। অন্যতায় ম্যাচটা রিম্যাচ হবে বা অপনেন্ট চাইলে রিম্যাচ না খেলে তাকে -১ পয়েন্ট দিতে পারবে।

৪// ড্র ম্যাচের সাধারণত ভিড়িও লাগবে না তবে এডমিন যদি চাই তাহলে যে ম্যাচ থেকে ভিড়িও চাইবে সেই ম্যাচ গুলো থেকে বা সেই ম্যাচে ড্র এর ভিড়িও দিতে হবে।

৫// ম্যাচ যদি একাধিক বার খেলে সম্পন্ন হয় তাহলে গোলে এগিয়ে থেকে বাহির হলে ভিড়িও লাগবে আর গোলে পিছিয়ে থেকে বা সমতায় রেখে বাহির হলে ভিড়িও লাগবে না । আর আর নিজে গোলে এগিয়ে থাকলে অপনেন্ট গোলে পিছিয়ে থেকে বাহির হলে তাহলে এগিয়ে থাকা প্লেয়ার এর ভিড়িও দিতে হবে না।

৬// ম্যাচের ভিড়িও করার নিয়ম , (ক) ভিড়িওতে ম্যাচের রেজাল্ট নিতে হবে (খ)ভিড়িও থাকা অবস্থায় রেজাল্ট এর সস নিতে হবে (গ)আইডির কোচিং বা আইডির প্রোফাইল যে কোন একটা দেখাতে হবে (ঘ) ভিড়িও থাকা অবস্থায় ম্যাচ গ্রুপে রেজাল্ট এর সস দিতে হবে (ঙ) ক্যামেরায় গিয়ে নিজের ফেইস দেখাতে হবে। ( সম্পূর্ণ সু স্পষ্ট ভাবে দেখাতে হবে এইসব ‌। তাড়াহুড়ো করে নিতে গিয়ে অস্পষ্ট হলে এডমিন কাউন্ট নাও করতে পারে ।

৭// ৩ নাম্বার টপিক এর ৬ নম্বার রুলস সঠিক ভাবে পালন করতে ব্যার্থ হলে রিম্যাচ খেলতে হবে।

৮// যারা প্রথমে পয়েন্ট সিট বানাবে তাদের একটা হলুদ কার্ড বা ৫ ডেমেরিট খাইলে তা মাফ করা হবে।

৯// যে প্লেয়ার ম্যাচ জয় পাবে সেই টিমকে পয়েন্ট আপ দিতে হবে অর্থাৎ যাদের পয়েন্ট তারা আপ দিবে পয়েন্ট সিটে।

১০// ড্র এর পয়েন্ট ও যার টা সে আপ দিবে বা এক জনে দুই জনের পয়েন্ট আপ দিতে পারবে ।

১১// ম্যাচ ডে ক্লোজ হয়ে গেলে যারা পয়েন্ট এগিয়ে থাকবে তারা পয়েন্ট সিট এডমিনকে মেনশন করে বুঝিয়ে দিতে হবে। অন্যতায় পয়েন্ট মিস গেলে এডমিন দায়ি থাকবে না।

১২// ম্যাচ গ্রুপে কোন প্লেয়ারের ম্যাচ চলাকালীন তাকে তার অপনেন্ট টিমের কেউ বা তার অন্য অপনেন্ট প্লেয়ার মেনশন করতে পারবে না । যদি ম্যাচে থাকাকালীন তার অপনেন্ট টিমের কারো ধারা মেনশন দেয় তাহলে সেই টিমকে ৫ ডেমেরিট দেওয়া হবে।

১৩// ম্যাচ চলাকালীন বা রেজাল্ট নিতে গিয়ে যদি ফোন সমস্যা করে বা টার্চ কাজ না করে তাহলে রুলস মেনে অন্য ফোন দিয়ে ভিড়িও করে গ্রুপে দিতে হবে এবং রুলস অনুযায়ী ভিড়িও হলে তা কাউন্ট করা হবে ।

১৪// কেউ ওয়েটিং টাইমের একদম শেষ মিনিটে এসে মেনশন দিলে আর অপনেন্ট সাথে সাথে রেসপন্স করতে না পারলে টাইম মিস ধরা হবে না । একদম শেষ মিনিটে মেনশন দিলে উক্ত অপনেন্ট আরো ৩ মিনিট সময় পাবে মানে ওয়েটিং টাইম ১৮ মিনিট পর্যন্ত হয়ে যাবে । আর যদি ১-১৪ মিনিট এর মধ্যে মেনশন দেয় তাহলে ওয়েটিং টাইম ১৫ ই কার্যকর থাকবে।

🔥👉টপিক ৪/ আচরণবিধি   👇🔥


১// ম্যাচ গ্রুপে কেউ অপনেন্টকে তুই তুকারি করা যাবে না এবং মজার চলেও গালি দেওয়া যাবে না । যদি করা হয় আর অপনেন্ট যদি অভিযোগ করে তাহলে ৫ ডেমেরিট থেকে -১ পয়েন্ট কাটা যাবে।

২// অন্য গ্রুপের কথা USL ম্যাচ গ্রুপে তুলা যাবে না এবং USL এর বদনাম কোন অন্য টুরে করা যাবে না । USL নিয়ে অন্য টুরে বদনাম করার আগে। আমাদের সাথে কথা বলতে হবে USL তে কোন বিষয়ে সমস্যা আছে এইটা অন্যথায় যদি এমন কোন প্রমান পাই তাহলে তাকে USL থেকে ব্যান করে দেওয়া হবে ।

৩// USL ম্যাচ চলাকালীন বা ম্যাচ সংক্রান্ত বিষয় নিয়ে কাউকে পার্সোনাল আঘাত করা যাবে না এমনকি কেউ ম্যাচ হারলে তাকে হেউ করা যাবে না । যদি করে তাহলে সেই টিমকে ৫ ডেমেরিট থেকে -১ পয়েন্ট পর্যন্ত দেওয়া যাবে ।

৪// ম্যাচ হেরে যদি রাগের বশে বা মশকরা করে তার অপনেন্ট এর জয়কে হেউ করে বা অনাকাঙ্ক্ষিত জয় বলে অপমান করে ইত্যাদি আর অপনেন্ট যদি অভিযোগ করে তাহলে হেউ করা প্লেয়ারকে ৫ ডেমেরিট থেকে -১ পয়েন্ট পর্যন্ত দিতে পারে ।

৫// কোন সমস্যা দেখা দিলে শুধু মাত্র অনার ও ক্যাপ্টেন যে কোন একজন দায়িত্বশীলতার সাথে ও যুক্তিসঙ্গত কথা বলতে হবে। আর নিজ নিজ প্লেয়ারদের তর্ক করা থেকে বিরত রাখতে হবে। অন্যতায় -১ পয়েন্ট খাবে ।

৬// ম্যাচ গ্রুপে ১৮+ কথা বলা যাবে না এবং সেক্সুয়াল উত্তেজনা উঠে এমন কোন স্টিকার বা পিকচার বা মেমো ইত্যাদি দেওয়া যাবে । কারন অনেকেই বয়সে ছোট আছে আর অনেকেই ওযু অবস্থায় থাকতে পারে নামাজের উদ্দেশ্যে । তাই তাদের ওযুর যাতে সমস্যা না হয় আর ছোটরাও যাতে বড়দের কাছ থেকে খারাপ কিছু না শিখে । এই রুলস ভঙ্গ করলে তাকে পার্সোনাল ভাবে ৫০ টাকা জরিমানা করা হবে এবং জরিমানা পরিশোধ না করলে USL থেকে ব্যান হবে ।

৭// কেউ গালি দিলে বা তুই তুকারি করলে এইটা এডমিনকে জানাতে হবে কেউ গালি দিলে যতটা শাস্তি পাবে আর কেউ তার গালির বা তুই তুকারির পাল্টা জবাবে গালি বা তুই তুকারি করলে সমান শাস্তি ভোগ করবে ।

৮// কোন বিষয়ে অভিযোগ করার সময়সীমা সর্বোচ্চ ৩০ মিনিট, ম্যাচ নিয়ে হোক বা অন্য কোন বিষয়ে হোক , যে বিষয়ে অভিযোগ করবে সেটা ৩০ মিনিট এর মধ্যে হতে হবে। ৩০ মিনিট পর ভিড়িও ঠিক নাই বা কোন কোন সমস্যা নিয়ে অভিযোগ করলে তা কাউন্ট হবে না। আর অভিযোগ টা গ্রুপে জানানোর পাশাপাশি এডমিন এর ইনবক্সে ও বলতে হবে

৯// যদি কোন সমস্যার অভিযোগ দেওয়ার পর এডমিন এর সমাধান বা সিদ্ধান্ত ভুল মনে হয় বা ন্যায় সঙ্গত মনে না হয় তাহলে USL এর অন্য এডমিনের কাছে পুনরায় অভিযোগ করতে পারবে ১ম সিদ্ধান্ত দেওয়ার পরের ৩০ মিনিট এর মধ্যে। এবং ২য় বার সিদ্ধান্তে এডমিন প্যানেল তার এডমিন প্যানেলের সবার সাথে কথা বলে যা সিদ্ধান্ত দিবে সেটাই কার্যকর করা হবে । ২য় সিদ্ধান্তে অন্তত ২ জন এডমিন এর সম্মতি থাকতে হবে তবেই ২য় সিদ্ধান্ত চুড়ান্ত হবে ।

১০// ম্যাচ চলাকালীন হঠাৎ ক্যাপ্টেন বদলাতে পারবে না । ক্যাপ্টেন তার টিম সামলাতে না পারলে টিম অনার টিম সামলাবে বা কাউকে তৎক্ষণাৎ ভাইস ক্যাপ্টেন বানিয়ে ম্যাচ পরিচালনা করতে পারবে কিন্তু এডমিন ভাইস ক্যাপ্টেন এর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে না । ক্যাপ্টেন চেঞ্জ করতে হবে এক দিন আগেই করতে হবে বা ডে শুরু হবার আগে করতে হবে এডমিনকে জানিয়ে।

🔥👉টপিক ৫/ বল পজিশন  👇🔥


১// ৬৪-৩৬% বল পজিশন হলে ৬৪% বল রাখা প্লেয়ারকে সর্বনিম্ন ৫ টা সট ও ৬৫% সট একর্সি রাখতে হবে

২// ৬৫-৩৫% বল পজিশন রাখা প্লেয়ারকে সর্বনিম্ন ৬ টা সট ও ৭০% সট একর্সি রাখতে হবে

৩// ৬৬+% বল রাখা প্লেয়ারকে সর্বনিম্ন ৭ টা সট ও ৭৩% সট একর্সি রাখতে হবে

৪// যত খন্ডে ম্যাচ হোক না কেন সব হিসাব করে বল পজিশন অনুযায়ী সট ও একর্সি পরিপূর্ণ রাখতে হবে অন্যথায় রিম্যাচ হবে । অথবা অপনেন্ট চাইলে শুধু -১ পয়েন্ট কেটে পয়েন্ট আপ দিতে পারবে ।

৫// বল পজিশন রুলস শুধু মাত্র জয়ী ও ড্র করা প্লেয়ারের জন্য প্রযোজ্য। লস হ‌ওয়া প্লেয়ারের জন্য প্রযোজ্য নয় । কেউ গোল কম খেয়ে লস হবার উদ্যেশ্য বল পজিশন যত মন চাই রাখতে পারবে কিন্তু ২ নাম্বার টপিক এর ৭ নাম্বার রুলস ব্রেক করলে উক্ত রুলস অনুযায়ী শাস্তি/ সিদ্ধান্ত দেওয়া হবে ।

🔥👉টপিক ৬// টিম বাতিল বা উইথড্র 👇🔥


১// কোন টিম যদি খেলার মাঝপথে বাতিল হলে বা উইথড্র করলে সে তার আগের ডে গুলোতে তার অপনেন্ট টিমকে যত পয়েন্ট দিছে তাঁর গড় হিসাব করে যত পয়েন্ট ও যত গোল হয় ঠিক তত পয়েন্ট ও তত গোল যাদের সাথে ম্যাচ বাকি তারা অটো পাবে ।

২// আর টিম খেলার মাঝে বাতিল করলে উক্ত টিমের অনার ও ক্যাপ্টেনকে USL থেকে ৩ সিজনের জন্য ব্যান করা হবে ।

৩// টিম বাদ গেছে এই ধারণা নিয়ে খেলাই ম্যাচ ছেড়ে দিলে বা অপনেন্টকে ম্যাচ ইচ্ছে করে জিতিয়ে দিলে বা এমন সন্দেহ এডমিনদের হলে তাহলে যার যার ম্যাচ নিয়ে সন্দেহ হবে তাদের USL থেকে ব্যান করা হবে এবং যদি কেউ আমাদের এতে প্রমান দিয়ে সাহায্য করতে পারে অমুক ইচ্ছে করে ম্যাচ হারছে এইভাবে তাহলে তাকে পরবর্তী ২ সিজন ফ্রি রেজিস্ট্রেশন করানো হবে ।

৪// টিমের অনার বা ক্যাপ্টেন যদি কাউকে জোরপূর্বক ম্যাচ হারতে বলে আর এর যদি প্রমান পাওয়া যায় তাহলে উক্ত টিম অনার / ক্যাপ্টেনকে ৩-৫ সিজন ব্যান করা হবে এবং যে আমাদের প্রমান দিয়ে সহযোগিতা করবে তাকে ২ সিজন ফ্রি রেজিস্ট্রেশন করাবো এবং আর্থিক ছোট একটা পুরুষ্কার ও থাকবে এডমিন এর পক্ষ থেকে।

৫// টিমের অনার যদি প্রক্সি বা ফিক্সিং এর সাথে জড়িত থাকে এমন প্রমান পাই তাহলে টিম তৎক্ষণাৎ বাতিল হয়ে যাবে এমনকি টপ ১ থাকলেও বাতিল হবে এবং যে আমাদের প্রমান দিয়ে সহযোগিতা করবে তাকে পুরুষ্কৃত করা হবে

🔥👉টপিক ৭ / প্রক্সি রুলস 👇🔥


১// কোন সাধারণ প্লেয়ার ম্যাচ ফিক্সির এর সাথে থাকে তাহলে তাকে আজীবনের জন্য নিষিদ্ধ করা হবে । আর যদি ক্যাপ্টেন জড়িত থাকে তাহলে তাকে ব্যান করার পাশাপাশি দায়িত্বশীল অবস্থায় থেকেও অন্যায় করার জন্য তাকে পোষ্ট করে অপমান করা হবে ।

২// যদি কোন প্লেয়ার ফিক্সিং এর অভিযোগ দেয় তাহলে তাকে ২০ টাকা জরিমানা করা হবে । ফিক্সিং বা প্রক্সির অভিযোগ শুধু মাত্র টিম অনার বা ক্যাপ্টেন করতে পারবে । সাধারণ কোন প্লেয়ার করলে তাকে ২০ টাকা জরিমানা করা হবে আর জরিমানা না দিলে তাকে ব্যান করা হবে পরবর্তী সিজনে

৩// কোন টিম অনার বা ক্যাপ্টেন যদি অপনেন্ট এর বিরুদ্ধে ফিক্সিং বা প্রক্সির অভিযোগ তুলে তাহলে সেই অনার বা ক্যাপ্টেন কে যথেষ্ট প্রমান দিতে হবে ।আর প্রমান দিতে না পারলে অপনেন্ট এর সম্মানহানির অভিযোগে সেই টিমকে -১৫ পয়েন্ট দেওয়া হবে আর যদি প্রমান করতে পারে তাহলে প্রমানিত হ‌ওয়া টিম তৎক্ষণাৎ বাতিল বলে গণ্য হবে । এতে এডমিন যাচাই-বাছাই করে বাতিল করবে ।

🔥👉টপিক ৮ / রিপ্লেস 👇🔥


১// কোন প্লেয়ার যদি খেলার মাঝপথে চলে যায় বা খেলতে আগ্রহী না হয় তাহলে এইটার সম্পূর্ণ দায়ভার টিম অনার ও টিমের ক্যাপ্টেনকে নিতে হবে

২// যদি পারফরম্যান্স খারাপ থাকার কারনে বা অনার/ ক্যাপ্টেন এর টিটকারীর কারনে খেলতে আগ্রহী না হয় আর যদি সেই প্লেয়ার এডমিন এর নিকট অভিযোগ জানাই তাহলে তার বিপরীতে যাকে রিপ্লেস দেওয়া হবে তার জন্য প্রতি ডে তে -৩ পয়েন্ট করে যুক্ত হবে

৩// আর যদি প্লেয়ার নিজ ইচ্ছায় খামখেয়ালি করে ম্যাচ না খেলে বা পারিবারিক সমস্যার কারনে ম্যাচ না খেলতে পারে তাহলে তার বিপরীতে যাকে রিপ্লেস দেওয়া হবে তার জন্য বাকি যত ডে আছে তার দ্বিগুণ - হবে । অর্থাৎ সে যদি রাউন্ড ৫ থেকে চলে যায় আর ৬ থেকে যদি রিপ্লেস দিই তাহলে গ্রুপ পর্বের যত গুলো রাউন্ড বাকি থাকবে তার ২× পয়েন্ট মাইনাস হবে ।

৪// রাউন্ড ৮ এর আগে রিপ্লেস নিলে রিপ্লেস এর মাইনাস শুধু মাত্র গ্রুপ পর্ব পর্যন্ত কাটা হবে । নক আউটে পয়েন্ট কাটা হবে না

৫// আর যদি নক আউটে রিপ্লেস নেয় তাহলে প্রতি নক আউটে -২ পয়েন্ট থেকে শুরু করবে রিপ্লেস নেওয়া টিম।

৬// রিপ্লেস কখনো অনার এর পছন্দ মতো হবে না । যদি একবার অফিসিয়াল ভাবে রিপ্লেস চাই তাহলে এডমিন যাকে এনে দিবে তাকে নিয়েই খেলতে হবে। আর রিপ্লেস এনে দেওয়ার পর তাকে না নিলে রিপ্লেসকৃত প্লেয়ারকে অসম্মান করার জন্য উক্ত টিম -৫ পয়েন্ট খাবে ।

🔥👉 টপিক ৯ / গোপনীয়তা 👇🔥


১// ম্যাচ রাউন্ড ৬ শেষে ৭,৮,৯ বা তার পরের কোন রাউন্ডের পয়েন্ট কারো সাথে শেয়ার করা যাবে না এমনকি কারো পয়েন্ট জানতে চাওয়া যাবে না ।

২// যদি কোন সাধারণ প্লেয়ার অন্য কারো পয়েন্ট জানতে চাই বা কাউকে জানাই তাহলে তার টিমকে মাইনাস -২ পয়েন্ট দেওয়া হবে এবং যে এতে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবে তাকে পরবর্তী সিজনের রেজিস্ট্রেশন ৫০% ডিসকাউন্ট দেওয়া হবে

৩// যদি কোন ক্যাপ্টেন অন্য কারো পয়েন্ট জানতে চাই বা জানাই তাহলে সেই টিমকে -৫ পয়েন্ট দেওয়া হবে এবং যে এতে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবে তাকে পরবর্তী সিজনের রেজিস্ট্রেশন ৭০% ডিসকাউন্ট দেওয়া হবে

৪// যদি কোন অনার অন্য কারো পয়েন্ট জানতে চাই বা জানাতে চাই তাহলে সেই টিমকে -১০ পয়েন্ট দেওয়া হবে এবং যে এতে আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবে তাকে পরবর্তী সিজনের রেজিস্ট্রেশন ৯০% ডিসকাউন্ট দেওয়া হবে

৫// এডমিন Self Parformace/ পারফরম্যান্স সিট খুঁজে তাহলে নির্ধারিত সময়ের মধ্যে তা সকল ক্যাপ্টেন বা অনার কে দিতে বাধ্য থাকবে ।

৬// যে টিম প্লেয়ারদের পারফরম্যান্স সিট দিবে না সেই টিমের কেউ প্রাইজমানি পাইলে তা আর দেওয়া হবে না এবং তার জায়গায় অন্য যোগ্য কাউকে দেওয়া হবে ।

৭// কোন টিম যদি নিজ টিমের প্লেয়ার বেষ্ট নির্বাচিত হবার জন্য ভুল করেও যদি পারফরম্যান্স সিটে পয়েন্ট বেশি তুলে তাহলে যত পয়েন্ট বেশি তুলবে টিম থেকে তত পয়েন্ট কেটে নেওয়া হবে।

🔥👉টপিক ১০/ ক্যাপ্টেন পয়েন্ট 👇🔥


১// প্রতিটি ক্যাপ্টেন তার ক্যাপ্টেন এর দায়িত্ব পালন এর উপর নির্ভর করে প্রতি রাউন্ডে নির্দিষ্ট একটা পয়েন্ট পাবে ।

২// যে ক্যাপ্টেন সিজন শেষে সব চেয়ে বেশি পয়েন্ট পাবে সেই বেষ্ট ক্যাপ্টেন এর এওয়ার্ড পাবে ।

৩// কোন কোন দিক থেকে ক্যাপ্টেন পয়েন্ট অর্জন করতে পারে তার সম্ভাব্য নিচে উল্লেখ করা হলো
(ক) ম্যাচে গ্রুপে নিজের প্লেয়ারদের এড করা ।
(খ) ম্যাচ গ্রুপে টইম ফিক্স করতে প্লেয়ারদের সহযোগিতা করা ।
(গ) সবার সাথে সুসম্পর্ক বজায় রেখে ম্যাচ পরিচালনা করা
(ঘ) সুন্দর ও স্বাবলীল ভাষায় কথা বলা ।
(ঙ) কোন সমস্যা হলে নিজ টিমের প্লেয়ারদের কন্ট্রোল করা ও নিজে এডমিন এর সাথে কথা বলে সমস্যার সমাধান করা ।
(চ) রুলসকে সম্মান দেওয়া ও সেই মোতাবেক টিম পরিচালনা করা ।
(ছ) নিজের টিমের জন্য পয়েন্ট এনে টিমের জয়ে অবদান রাখা । উল্লেখ্য এই যে ক্যাপ্টেন এর প্রতিটি পয়েন্টের জন্য ৩ ক্যাপ্টেন পয়েন্ট পাবে । অর্থাৎ কোন ক্যাপ্টেন যদি তার টিমের হয়ে ৫০ পয়েন্ট আনে তাহলে তার ক্যাপ্টেন পয়েন্টের সাথে আরো ৫০×৩=১৫০ পয়েন্ট যুক্ত হবে । এই ভাবে বেশি পয়েন্ট পাওয়া ক্যাপ্টেন ই বেষ্ট ক্যাপ্টেন হবে

🔥 এডমিন নোট 🔥


সম্মানিত USL পরিবারের সদস্যবৃন্দ আসসালামুয়ালাইকুম। আপনারা আমাদের সাথে থেকে USL কে এগিয়ে নিয়ে যেতে বড় ভূমিকা রাখতেছেন তাই আমরা আপনাদের সম্মান শ্রদ্ধা ও ভালোবাসি । আপনারা নিশ্চিত থাকুন আমরা এডমিন প্যানেল দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আপনাদের অংশগ্রহণকে আরো সুন্দর মসৃণ ও আনন্দময় করে তুলতে। আমরা আরো পরিশ্রম করে যাচ্ছি যাতে আপনারা USL থেকে সুস্থ বিনোদন ও সুন্দর স্মৃতি নিতে পারেন। আমরা আশাবাদী আপনারা আমাদের কষ্টকে মূল্যয়ন করবেন এবং রুলসে গুলো মেনে চলবেন । আমরা আরো আশাবাদী আপনারা ছোটদের স্নেহ করবেন এবং বড়দের সম্মান দিবেন । USL নিয়ে কোন অভিযোগ থাকলে আগে এডমিনদের জনান যাতে আমরা আপনাদের বিনোদনের স্বার্থে আরো সুন্দর সিজন উপহার দিতে পারি । দয়া করে USL সম্পর্কে বাহিরের কোন জায়গায় মিথ্যা বদনাম করবেন না । USL পরিবারের সদস্যদের একে অপরের সাথে সুসম্পর্ক গড়ে উঠুক এই কামনা করি এবারো আপনাদের সুস্থ জীবন ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি । আমাদের সাথে থাকার জন্য আবারো সবাই ধন্যবাদ। আবারো দেখা হবে USL পরিবারে


( বিঃদ্রঃ 🔥🔥এডমিন যে কোন সময় যে কোন রুলস এড করতে পারে বা বাতিল করতে পারে এবং রুলসে নাই এমন কোন অপ্রত্যাশিত ঘটনা ঘটলে এডমিন🔥🔥 তৎক্ষণাৎ যা সিদ্ধান্ত দিবে তাই রুলস বলে গন্য হবে)



আল্লাহ হাফেজ